স্থানীয় সংবাদ
নিরালায় গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা সদর থানা পুলিশ ১৭ অক্টোবর রাতে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় চেকপোস্ট করাকালীন মানিক লাল চৌধুরী (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে।তিনি নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা ৬নং রোডের বাসিন্দানারায়ন লাল চৌধুরীর ছেলে। তাকে ১ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



