বাংলাদেশ জুট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

# ২০ অক্টোবর সোমবার নারায়ণগঞ্জ বিজেএ অফিসে কার্যনির্বাহী কমিটির সভা #
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ)র কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ এর নির্বাচন-২৫ বিজেএ নারায়ণগঞ্জ ও বিজেএ দৌলতপুর অফিসে ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।তবে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত ১ ঘন্টা বিরতি দিয়ে পুনরায় ভোট গ্রহন শুরু হয়। এসোসিয়েট গ্রুপের মোট ৬জন প্রাথী বিনা প্রতিদ্বন্দীতায় কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন।মোট ১৮ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হবেন। অর্ডিনারি গ্রুপে ঢাকার নারায়ণগঞ্জ ও খুলনার দৌলতপুর মোট ভোটার ৩১৭ টি। খুলনার দৌলতপুরে অর্ডিনারি ২২৯ জন ভোটার তাদের মূল্রবান ভোট প্রদান করেছেন।তার মধ্যে থেকে ৪ টি ভোট বাতিল হয়েছে। বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ)র নির্বাচনে প্রার্থীদের ঢাকার নারায়নগঞ্জ ও খুলনার দৌলতপুরে অর্ডিনারি গ্রুপে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন যথাক্রমে ফরহাদ আহম্মেদ আকন্দ প্রাপ্ত ভোট-২১৮,শামীম আহম্মেদ-২০৯,এস এম সাইফুল ইসলাম পিঁয়াস-২০৬,খাইরুজ্জামান-১৮১,খন্দকার আলমগীর কবির-১৯১,শেখ ইমাম হোসাইন-১৮০,মোঃ কুতুব উদ্দিন-১৮১,এস এম মনিরুজ্জামান পলাশ-১৮৩,বদরুল আলম মার্কিন- ১৬১,এস এম হাফিজুর রহমান -১৬৫,এইচ এম প্রিন্স মাহমুদ-১৫১,মোহাম্মদ তারেক আফজাল-১৫২। এসোসিয়েট গ্রুপে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন যথাক্রমে-মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ নুর ইসলাম, মোঃ আলমগীর খান, রঞ্জন কুমার দাস ও এস এম সাইফুল ইসলাম।নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ১২টি পদে দুইটি প্যানেলে ৩১৭ ভোটার এর বিপরীতে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে থেকে ১২ জন কার্য্যকরী সদস্য নির্বাচিত হবেন।বিজেএ’র সূত্রে জানা যায়, নির্বাচনে প্রথম ধাপে ২ টি গ্রুপে ১৮ জন প্রার্থী কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হবেন। আগামী ২০ অক্টোবর সোমবার নারায়ণগঞ্জ বিজেএ অফিসে দুপুর ২ টায় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত হবে। ৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে যারা দুই গ্রুপের নির্বাচিত হয়েছেন এদের মধ্য থেকে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইলেকশন বোর্ড ১৮ জনের ভোটে নির্বাচিত হবেন বিজেএ’র চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বাকি অন্যরা সবাই কার্যনির্বাহী কমিটির সদস্য থাকবেন।



