স্থানীয় সংবাদ

যশোর অভয়নগরে গড়াই পরিবহনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত : নারী যাত্রী আহত

অভয়নগর প্রতিনিধি ঃ যশোর-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় গড়াই পরিবহনের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত ও এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালকের নাম আব্দুর রহিম বিশ্বাস (৬০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। আহত নারী যাত্রী রহিমা বেগম (৫৯), স্বামী আব্দুল মান্নান, গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রহিম বিশ্বাস ইজিবাইক চালিয়ে নুরবাগ বাসস্ট্যান্ড থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন। পথে নওয়াপাড়া পৌরসভার তালতলা এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের (রেজিঃ ঢাকা মেট্রো-ব ১৪-৬৭২৮) একটি বাস বেপরোয়া গতিতে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক রহিম বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান এবং যাত্রী রহিমা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় রহিমা বেগমকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহিম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন এবং রহিমা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button