স্থানীয় সংবাদ

বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণকালে মনিরুজ্জামান মন্টু

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এমন নেতাকর্মীদের আগে মূল্যায়ন করতে হবে। দলের মধ্যে যেনো দাগী অপরাধী, সমাজে বিতর্কিত ব্যক্তির অনুপ্রবেশ না ঘটে সেদিকে কঠোর সতর্ক দৃষ্টি রাখতে হবে। তৃণমূলের ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীরাই বিএনপি’র প্রাণ। সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে জনগনের প্লাটফরম হিসেবে গড়ে তুলে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার গঠন করতে হবে। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, ইউনিয়ন বা ওয়ার্ডে কে সদস্য নবায়ন ফরম নিচ্ছেন, তা লেখা থাকবে। যাঁকে ইচ্ছা তাঁকে ফরম দেবেন, তা হবে না। ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিকে ফরম দেবেন। কিন্তু বিএনপির লোক হতে হবে। নতুন সদস্য এবং সদস্য নবায়ন, এটি সঠিকভাবে করবেন। এতে দল সঠিকভাবে চলবে। এটি সঠিকভাবে করবেন না, আপনার দলও সঠিকভাবে চলবে না। তখন সুযোগসন্ধানীরা তাঁদের সুযোগ নেবেন। এই কাজটা দয়া করে করতে দেবেন না।’তিনি আরও বলেন, কোনো দল করেন না, ভালো বলে সুপারিশ আছে, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজে বা পাড়ার প্রভাবশালী মানুষ এসব মানুষ যদি সদস্য হতে চান, আর আপনারা যদি মনে করেন তাঁকে দলে নেওয়া উচিত, তাহলে সদস্য করতে পারবেন। কিন্তু সেটি উপজেলা কমিটি আগে যাচাই-বাছাই করে দেখবে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ তৈয়েবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেন, বিএনপি নেতা শেখ মাসুদুজ্জামান, গোবিন্দ হালদার, মোঃ এমরান আহমেদ, পলাশ মহলদার, জাহাঙ্গীর রাশেদ কামাল, মোঃ জসীম উদ্দীন, মোঃ আছাদ মোল্লা, মেহেদী হাছান বাবু ও জিএম হারুন অর রশীদ প্রমুখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button