স্থানীয় সংবাদ

যশোর বাঘারপাড়ায় শর্ট সার্কিটে পাঁচ দোকান পুড়ে ছাই আগুনে ক্ষতি প্রায় সাড়ে তিন লাখ টাকার

যশোর ব্যুরো ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,ইয়াকুবের সিঙ্গারা-পিঁয়াজুর দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কামাল হোসেনের ফল ও বেকারি বিস্কুটের দোকান,বাবু ঘোষের মিষ্টান্ন ভান্ডার, রেজাউল ইসলামের চা-পানের দোকান, জিয়াউর রহমান ও ইয়াকুবের সিঙ্গারা-পিঁয়াজুর দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। তবে এবিষয়ে যশোরের বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির ফেরদৌস বলেছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button