স্থানীয় সংবাদ

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

যশোর ব্যুরো ঃ যশোরে সড়ক দুর্ঘটনায় জিন্নাত নার্গিস (৫৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বুধবার ২২ অক্টোবর বিকেল ৫টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিন্নাত নার্গিস কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান সাংবাদিকদের জানান, জিন্নাত নার্গিস আস্থা বহুমুখী সমবায় সমিতি নামে একটি এনজিওর কর্মী। তিনি বুধবার বিকেলে সহকর্মী রহিমা বেগমের মোটরসাইকেলের পিছনে চড়ে মাথাভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে রুস্তমপুর বাজারে পৌঁছেলে পিছন থেকে পড়ে গেলে অপর একটি মোটর সাইকেলের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button