স্থানীয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত

# বিআরটিএ খুলনার আয়োজনে ও জেলা প্রশাসন খুলনার সহযোগিতায় #

স্টাফ রিপোর্টার ঃ দেশজুড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নবমবারের মতো আজ বর্ণাঢ্য আয়োজনে খুলনায় উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকালে বিআরটিএ, খুলনা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসন খুলনার সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় খুলনা হাদিস পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে খুলনা ডিসি অফিসে যেয়ে শেষ হয়। এরপর বেলা ১১টায় খুলনা ডিসি অফিস মিলানায়ত অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধ ও জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই ২০১৭ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে। সমীক্ষায় দেখা যায়, ২০১৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৭ হাজার ৮৯০টি দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত হয়েছেন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও অনেক। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চালকদের অদক্ষতা, বেপরোয়া গতি এবং পথচারী ও যাত্রীদের অসচেতনতা। সড়ক দূর্ঘটনা রোধে ড্রাইভারদের করণীয়, পথচারীদের কিভাবে রাস্তা পার হওয়া উচিত, দুর্ঘটনা রোধকল্পে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলেঅচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খুলনা, প্রথম আলোচক ছিলেন মোঃ জিয়াউর রহমান পিএএ পরিচালক (ইঞ্জি), বিআরটিএ খুলনা বিভাগ, বিশেষ অতিথি ছিলেন খুলনা পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ের সহকারি পরিচালক ইঞ্জি. উসমান সরওয়ার আলম। আলোচনা সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা, এনজিও, সুশীল সমাজ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, স্কুল শিক্ষার্থীরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button