৩১ দফার সকল তথ্য ঘরে ঘরে পৌঁছে দিতে হবে-নেতৃবৃন্দ

# নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ #
স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাস্ট্রকে পুণ:গঠনের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। ৩১ দফা লেখা আছে, কীভাবে আগামী দিনে দেশ চলবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সোনাডাঙ্গা থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গা সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট সাধারন জনগনের মাঝে পৌছে দিতে খুলনা বিএনপির পুর্ব ঘোষিত কর্মসূচির প্রথম দিনে ওয়ার্ড পর্যায়ে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’র লিফলেট বিতরণ করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন নেতৃবৃন্দ। ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিল এর সভাপতিত্বে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, মনিরুল ইসলাম, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, আলমগীর হোসেন আলম, খন্দকার আকিরুন ইসলাম, আব্দুল হাকিম, সুলতান মাহমুদ সুমন, তরিকুল আলম, সাইমুন ইসলাম রাজ্জাক, গোলাম নবী ডালু, আমিনুল ইসলাম বুলবুল, শামীম আশরাফ, আবু দাউদ খান, খান মঈনুল ইসলাম মিঠু, শরিফুল ইসলাম সাগর, ওহেদুজ্জামান, মাওলানা আব্দুল গফ্ফার, আল আমিন তালুকদার প্রিন্স, মিজানুর রহমান, মাহমুদ হাসান মুন্না, মামুনুর রহমান, ওহাব শরীফ, সেলিম বড় মিয়া, রাজিবুল আলম বাপ্পি, এ আর রহমান, আসমত হোসেন, নাদের খান, আমির হোসেন বাচ্চু, জাহিদুল ইসলাম খোকন, পারভেজ মোড়ল, সজল আকন নাসিব, তালেব মোল্লা, হারুন মোল্লা, আসাদ সানা, ইউনুচ মোল্লা, ইমরান হোসেন, জাকির হোসেন, আবিদ হোসেন, বাবুল হোসেন, মঈন হোসেন, ছিদ্দিক মাতবর, সোহেল খন্দকার, সালাউদ্দিন সান্নু, রুহুল আমিন রাসেল, রিফাত হোসেন রাফি, আবুল কালাম, মোহর আলী, তরিকুল মাহিন, আবুল হাসান, মঈন গাজী, শেখ হারু, আবু হানিফ, জাফর মোল্লা, জীবন মীর, এস এম সজল, শেখ আমজাদ হোসেন, রাসেল গাজী, জুয়েল রহমান, ফারুক হোসেন, সেলিম গাজী, শেখ টিটু, রাজিন হাওলাদার, গিয়াসউদ্দিন, ফরহাদ খান, শাহনেওয়াজ, রিফাত, এস এম মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ আসলাম হোসেন, রাজিব খান রাজু, আফান হোসেন, শেখ হাফিজুর রহমান টুটুল প্রমুখ।



