স্থানীয় সংবাদ
খুলনায় অগ্নিকা-ে ৭-৮ দোকান ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ড অফিসের সামনে সর্টসার্কিকেটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭-৮ টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার বিকেলে সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মীর আতাহার আলী জানান, একটি দোকানের মিটার থেকে শর্ট সার্কির্টের কারণে এ অগ্নিকা-েন সূত্র পাত ঘটে। ওই দোকানে মালিক আ: হাই শেখ। তার দোকান থেকে এ আগুণের সূত্রপাত ঘটনা ঘটে। এতে ৬-৭ টা দোকান পুড়ে যায়। তবে কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ##



