স্থানীয় সংবাদ

মোল্লাহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে : আহত-৩

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাতকিলো ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি সাদা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন আহত হয়েছে এবং প্রাইভেটকারটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের জরুরী ডিউটি পার্টি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ভ্যানে করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের সাব ইন্সপেক্টর বিএম বাবুল আক্তার গুরুত্বর এবং তার স্ত্রী ও কন্যা সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন। আহত বাবুল আক্তার খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।
দুর্ঘটনায় আহত বাবলু আক্তারের স্ত্রী জানান, আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের গোপীনাথপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে স্বপরিবারে আহত হয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button