স্থানীয় সংবাদ

জনগনের সরকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি নেতাকর্মিদের জনসেবার কাজ অব্যাহত রাখতে হবে- নেতৃবৃন্দ

# নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ খুলনা বিএনপির #

খবর বিজ্ঞপ্তি ঃ জনগনের সরকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি নেতাকর্মিদের জনসেবার কাজ অব্যাহত রাখতে হবে। সকল প্রতিকুলতা উপেক্ষা করে নিজ নিজ অবস্থান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র সংষ্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট প্রান্তিক এলাকায় পৌছে দিতে হবে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্পর্কে সব সময় সর্তক থাকতে হবে, যেমন আমরা সর্তক আছি দেশের বিরুদ্ধে ঘড়যন্ত্রকারীদের সম্পর্কে। খুলনা বিএনপি সব সময় জনগনের পাশে আছে এবং ভবিষ্যৎও থাকবে। ইনশাআল্লাহ। খুলনা বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর থানার ২৭ নম্বর ওয়ার্ড এর মিস্ত্রিপাড়া বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র পক্ষে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ জনগনের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের পুর্বে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান মেহেদী রিজভীর সভাপতিত্বে এবং আব্দুল জব্বার এর পরিচালনায় সংক্ষিপ্ত পথসভা উপরোক্ত কথাগুলো বলেন নেতৃবৃন্দ। লিফলেট বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, রবিউল ইসলাম রবি, শামসুজ্জামান চঞ্চল, ইশহাক তালুকদার, মোস্তফা কামাল, রিয়াজুর রহমান, আসলাম শেখ, আল বেলাল, আলমগীর হোসেন আলম, ওলিয়ার রহমান ওলি, মাজেদা খাতুন, জাকারিয়া লিটন, সাইমুন ইসলাম রাজ্জাক, মাসুদ খান বাদল, মোহাম্মাদ আলী, মোফাজ্জেল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবলু, মাসুদ রেজা, শামীম আশরাফ, হুমায়ুন কবির, আব্দুল জলিল সরদার, সেলিম বড় মিয়া, সাইদুর রহমান, মমিনুল আযম, সিরাজুল ইসলাম সিরাজ, জামাল মোড়ল, অহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুম, কামরুজ্জামান সিরাজ, আল আমিন তালুকদার প্রিন্স, এস কে মাসুদ আলম, ঈশা শেখ, ইউনুচ শেখ, টিপু হাওলাদার, শাহআলম, জাহাঙ্গীর হোসেন, এ আর রহমান, তরিকুল আলম, মামুনুর রহমান, রবিউল আলম, কামরুল বিশ^াস, আবুল কাশেম, খায়রুল বাসার, সিরাজুল ইসলাম বাবলু, ফজলে মাকসুদ রুবেল, মাসুদ পারভেজ, কালাম গাজী, আসাদ সানা, আবু নাঈম, কবির বিশ^াস, জাহাঙ্গীর কবির, জামান চৌধুরী, ফরিদ বিশ^াস, জাকির মহুরী, তৈবুর রহমান তপু, কামরুল ইসলাম, জুয়েল রহমান, শফিউদ্দিন, ওবায়দুল টিএম, হারুন হেলাল, মো. আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন সুমন, বেলাল হাওলাদার, লাকি আক্তার, নাজমা বেগম, বিউটি বেগম, সুমা আক্তার, ফুলি বেগম, মনিরা আক্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button