স্থানীয় সংবাদ

৩০ নং ওয়ার্ড নাগরিক ফোরাম এর কার্যনির্বাহী কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ
৩০ নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যকরী কমিটি ত্রি বার্ষিক সম্মলন স্থানীয় খানজাহান আলী রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মেজবাউল ইসলাম তমাল এর উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সদস্য সচিব এস. এম ইকবাল হাসান (তুহিন), অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। সভপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলর মোল্যা মারুফ উর রশিদ । ০৩ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিশনারের প্রধান মইনুল ইসলাম কিরন ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির প্রাথমিক বিজয়ীদের নাম ঘোষনা করেন । নির্বাচন কমিশনার হিসাবে আরো উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ও সরোয়ার হোসেন।

নির্বাচনী মনিটরিং সেলের সমন্বয়ক শাকিল আহমেদের নেতৃত্বে মনিটরিং সেলের সদস্য জি এম মইন , আল মামুন বাদল, বনানী সুলতানা ঝুমু এবং নাগরিক ফোরাম লজিষ্টিক অফিসার প্রদীপ ভাদুরী, ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অরিদুল হক প্রিন্স নির্বাচনের সকল প্রক্রিয়া পর্যবেক্ষন করেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ৩০ নং ওয়ার্ড নাগরিক ফোরামের ত্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে মোঃ রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ জালার উদ্দিন আহমেদ (মুকুল) এর নাম প্রাথমিক ভাবে বিজয়ী হিসাবে ঘোষনা করেন। ৩১ সদস্য বিশিষ্টি কমিটির সহ-সভাপতি হিসাবে রাশিদা আক্তার ময়না, এ কে এম মাসুদুর রহমান , শেখ নুরউদ্দীন , সহ-সাধারণ সম্পাদক মুর্শিদা সুলতানা, মোঃ ইশতিয়াক রহমান সরকার , সাংগঠনিক সম্পাদক মোঃ মইন, কোষাধ্যক্ষ আল আমীন শেখ, দপ্তর সম্পাদক মোঃ শাহিন সেখ , প্রকাশনা সম্পাদক এস.এম.তারিকুল আজিজ, তথ্য ও গবেষনা সম্পাদক খান আব্দুস সবুর, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকরামুল ইসলাম , শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মকছুদুল হক, নারী বিষয়ক সম্পাদক খুরশীদা জাহান , ক্রীড়া সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম, পরিবেশ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন , সমাজকল্যান সম্পাদক মোঃ আব্দুল্লাহ খান সহ ৫টি কার্যকরী সদস্য ও অন্যান্য সহ সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষনা করেন।
৩০ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলর মোল্যা মারুফ উর ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে নাগরিক ফোরামের কার্যক্রমের সাথে সংযুক্ত হয়ে ৩০নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলার আহবান জানান। নাগরিক ফোরামের ৩১টি ওয়ার্ডে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের আদলে নাগরিক নেতা নির্বাচনের এ প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন। নাগরিক ফোরামের আজকের নেতা আগামী দিনের কান্ডারী হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button