স্থানীয় সংবাদ

খুলনা জেলা ইমাম পরিষদের স¤েœলন আজ

স্টাফ রিপোর্টার : আজ ২৫ অক্টোবর শনিবার সার্কিট হাউজ ময়দানে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসানের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহিল বাকি আন নদভী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সিনিয়র ও জেলা দায়রা জজ আব্দুস সালাম খান। সম্মেলনের সভাপতিত্ব করবেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ সালেহ। সম্মেলনে খুলনা জেলার মসজিদ সমূহ থেকে প্রায় আড়াই সহস্রাধিক ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button