স্থানীয় সংবাদ

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

যশোর ব্যুরো ঃ যশোর চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে বালুবাহী ট্রলির সাথে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে উপজেলা বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহতরা হলো, উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সাথে তাদের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button