স্থানীয় সংবাদ

বঙ্গোপসাগরের ৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী

বাগেরহাট প্রতিনিধি ঃ বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা আবারও ট্রলারসহ ৯ জন ভারতীয় জেলেকে আটক করেছে। আটক বিদেশী এ জেলেদের মোংলা থানা পুলিশের মাধ্যমে শুক্রবার সকালে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়। এর আগে বুধবার বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলাধিন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ এফভি এনি নামের ভারতীয় এ ট্রলারটি আটক করা হয়। মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান শুক্রবার সকালে এ তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশের জলসীমার মধ্যে গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফবি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। বৃহস্পতিবার বিকেলে ট্রলারসহ ৯ জেলেকে মোংলা ফেরিঘাট এলাকায় এনে নোঙ্গর করা হয়। পরে জেলেদের মোংলা থানায় সোপর্দ করে। এ ট্রলারটি সমুদ্র সীমা লংঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিল। আটক ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে রয়েছেন। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলা এলাকায়। আটক ট্রলারটি আজ বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয় এরপর আটক জেলেদের থানায় হস্তান্তর করে। আটক জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমা লংঘন আইনে মামলার পর শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশেনা অনুযায়ী এ মাছ নিলামে বিক্রি কিংবা অন্য যেকোনো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button