বাগেরহাটের রাস্তায় পরিবহনের চাপায় প্রাণ গেল মটরসাইকেল আরোহীর

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট-খুলনা সড়কের জেলা সদরের পাসপোর্ট অফিসের সামনে পরিবহন বাসের চাপায় শামীম, তালুকদার (৪৫) নামের একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম তালুকদার জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা কদমতলা এলাকার মতিয়ার রহমান তালুকদারের ছেলে। প্রর্ত্যক্ষদর্শীরা জানান, শামীম তালুকদার মটরসাইকেল যোগে পাসপোর্ট অফিসের সামনে থেকে রিং রোড দিয়ে মহাসড়কে প্রবেশকালে ঢাকা থেকে বাগেরহাট গামী ফাল্গুনি পরিবহন (খুলনা মেট্রো ব-১১-০১২৩) বাসের তলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সদর মডেল থানার ওসি মাহামুদ উল হাসান বলেন, শামীম তালুকদারের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবহনবাসটি আটক করা হয়েছে। বাসের চালক হেলপার পালিয়ে গেছে।#



