ফ্যাসিস্ট লিংকনের সহযোগিদের বিরুদ্ধে ফুলবাড়িগেট

মমতা নার্সিং কলেজের স্টাফকে মারধর ও জমি দখলের অভিযোগ
স্টাফ রিপাের্টারঃ ফুলবাড়িগেট মমতা নার্সিং কলেজের জবি দখল করে রেখেছে এ ঘটনায় কলেজ কতৃপক্ষ গত ২১ আগস্ট খনজাহান আলী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, “আমি এ্যাডঃ সৈয়দ রফিকুল ইসলাম । পিতা মৃত সৈয়দ সি উদ্দীন আহমেদ, ঠিকানা – খুলনা মমতা নার্সিং কলেজ, পোষ্ট – কুয়েট, থানা- খানজাহান আলী (কে এম পি ফুলবাড়িগেট, খুলনা। উপরে উল্লেখিত বিষয়ে যোগীপোল ইউনিয়ন, মৌজা- তেলিগাতী, ফুলবাড়িগেট। আম নিজস্ব সম্পত্তিতে খুলনা বিভাগের প্রথম বি এস সি নার্সিং কলেজ অবস্থিত। ইহা একটি সেবামূলক প্রতিষ্টান। এলাকার বাসিন্দা ফ্যাসিস্ট লিংকনের সহযোগি মোঃ সাহাবুদ্দিন (সাবু) এনামুল হক উভয়ের ঠিকানা ঃ ঠিকানা পুরাতন ল্যাবরেটরি স্কুল রোড, ফুলবাড়িগেট, থানা- খানজাহান আলী, খুলনা। গত ২০২৪ সারেলর ৪ আগষ্ট এর পূর্বে আমার ছোট ভাই সৈয়দ শরিফুল ইসলাম কে মারধর করে জায়গা জোর পূর্বক দখল করেন, সাবেক আওয়মী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন এর সহযোগিতায়। উল্লেখিত বিষয়ে সেবামুলক প্রতিষ্ঠানটি নির্মানাধীন কাজের বাধা গ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের ক্লাস ক্রম স্বল্প হওয়ায় পড়াশুনায় ব্যাঘাত হচ্ছে। যাতে মারধর করে ক্ষমতা বলে দখলকৃত জায়গাটি অবমুক্ত করা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে আর্জি জানান তিনি। এড. রফিকুল ইসলাম বলেন, এর দু’জন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান লিংকনের সহযোগি ছিলো। লিংকন পালিয়ে গেলেও তার সহযোগিরা এখনও রয়েছে বহাল তবিয়ত্ েএ ব্যাপারে জেলা প্রশাসকের নিকট আরো একটি লিখিত অভিযোগ দাখিল করেছি। কিন্ত সমস্যার কোন সমাধান হয়ন্ ি। দানব লিংকনের ভয়ে তখন কেউ কিছু বলতে সাহস পায়ন্ িএখন আবার কেউ কিছু বলছে না তাহলে ফ্যাসিস্ট লিংকন পালিয়ে গেলেও তার শাসন এখনও চলছে অত্র এলাকায় এমনই প্রশ্ন তার। অভিযোগটি তদন্ত করছেন খানজাহানআলী থানার এসআই আজহার আলী তিনি বলেন, অভিযোগটি জমিজমা সংক্রান্ত। পুলিশ জমি জমার সমস্যা সমাধান করতে পারে না। তারপরও ফৌজদারী অপরাধ কতটুকু করেছে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।



