স্থানীয় সংবাদ
মাঝিদের দায়িত্বহীনতায় যাত্রী ও মোটরসাইকেলসহ ট্রলার ডুবি

: রূপসার ভৈরব নদের সেনের বাজার ঘাটে শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে যাত্রী ও মটর সাইকেলসহ একটি ট্রলার ডুবে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় মটর সাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পথচারীরা মাঝিদের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন। অভিযোগ আছে, এ ঘাটের মাঝিরা উচ্ছৃংখল, তারা অতিরিক্ত পারাণি আদায় এবং যাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার করে থাকে। রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে এ ঘাটটি পরিচালিত হয়। সেনের বাজার ও জেলখানা ঘাট আর কত দিন এভাবে চলে আসবে- এ প্রশ্ন জনসাধারণের।
