স্থানীয় সংবাদ

খুলনায় গণঅধিকার পরিষদে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি : খুলনায় সাফল্য, সংগ্রাম ও ঐতিহ্য নিয়ে গণঅধিকার পরিষদের (জিওপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজন করে। এ উপলক্ষে নগরীতে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
১৮’র কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ২০২১ সালে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে আজ ৫ম বছরে পর্দাপন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিয়ক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো: বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন খুলনা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি জি,এম আজিজুল ইসলাম।
খুলনা মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এসকে রাশেদ ও খুলনা মহানগর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দলের খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মুন্না, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হাওলাদার, খুলনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক জাফর মৃধা, শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগর সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন, যুব অধিকার পরিষদ খুলনা জেলার রবিউল ইসলাম মোল্লা, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর সভাপতি সাব্বির রহমান শুভ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না ও রাফায়েত রুবেল। আলোচনা শেষে দলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রোড আনন্দ মিশিলের মধ্য দিয়ে প্রোগ্রামে সমাপ্তি করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button