বাগেরহাট শহরে জন-সম্মুখে সন্ত্রাসীদের তান্ডব

# ইজিবাইক ভাংচুর ও চালক কে বেধড়ক মারপিট
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট পৌর শহরের বাজার মসজিদ এলাকায় রবিবার দুপুরে বিএনপি দলীয় সন্ত্রাসীরা প্রকাশ্য জনস্মুখে একটি ইজিবাইক ভাংচুরসহ চালক কে বেধড়ক মারপিট করা করেছে। মারপিটে অচেতন অবস্থায় পড়ে থাকা ইজিবাইক চালক কবির শেখ (৩২) কে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্ত্তি করেছে। তার অবস্থা আশংকজনক। আহত কবির হোসেন শেখ বাগেরহাট সদর উপজেলার দেপাড়া এলাকার কাশেম শেখের ছেলে। ঘটনাস্থলের প্রর্ত্যক্ষদর্শীরা বলেন, বেলা ২ টার দিকে কয়েকটি মটরসাইকেলযোগে ৮/১০জন সন্ত্রাসী লাটি সোটা নিয়ে এসে এলোপাতাড়ীভাবে ইজিবাইকটি ভাংচুর করাসহ চালক মোঃ কবির হোসেন কেও এলোপাতাড়ী পিটিয়ে আহত করে। এ সময় সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হালদার উপস্থিত ছিলেন। হাসপাতালে চিকিৎসাধিন কবির হোসেন বলেন, গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হালাদার ও তার ভাই আলতাপ হালাদারের সাথে পুর্ব -শুত্রুতার জের ধরে তাকে বাগেরহাট শহরে এসে প্রকাশ্য জনসম্মুখে মারপিট করে শহররক্ষা বাধের রাস্তায় ফেলে রাখে। মারপিটকারীদের মধ্যে রয়েছে দেপাড়া এলাকার শুকুর হালদার, আনিস হালদার, হাদিস হালদার, সাইফুল হালদার ও বেল্লাল হালদারসহ কয়েকজন ছিল। এ ঘটনায় আইনগত পদক্ষেপ বিষয়ে জানার জন্য বাগেরহাট সদর মডেল থানার ওসি কে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে বাগেরহাট পুলিশ অফিসের ডিআইও-১ মোঃ আলাউদ্দিন গাজী বলেন, আহত কবির কে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#



