স্থানীয় সংবাদ

খালিশপুরে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কর্পোরেশনের আওতাধীন খালিশপুর চিত্রালী বাজার সংলগ্ন মফস্বল মোড় এলাকায় হাউজিংয়ের এলপি আবাসিক লাইনের ২৮৩ নং সড়কের কয়েকটি বাড়ির মালিক অবৈধভাবে সরকারি যায়গা দখল করে অবকাঠামো নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ড্রেনের কাজ বন্ধ রয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, ২৮৩ নম্বর রোডের এলপি লাইনের বাড়িগুলো সরকারি জায়গার ওপর অতিরিক্ত অংশ দখল করে ভবনসহ অবকাঠামো নির্মাণ করেছে। এই অবৈধ নির্মাণের কারণেই পুরো এলাকার গুরুত্বপূর্ণ ড্রেন প্রকল্পটি বাধাগ্রস্ত হচ্ছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ গতকাল রোববার কর্পোরেশনের জায়গা উদ্ধার পূর্বক ড্রেন নির্মাণ না করে সংকুচিতভাবে ড্রেন নির্মাণের চেষ্টা করলে, ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে তা বন্ধ করে দেয়। এসময় এলাকাবাসীরা জানান, মাত্র কয়েকজন ব্যক্তির স্বার্থ রক্ষায় আমরা পুরো এলাকার মানুষকে ভোগান্তিতে ফেলতে পারি না। সরকারি ম্যাপে ড্রেনের যে জায়গা দেখানো আছে, সেভাবেই কাজ সম্পন্ন করতে হবে। যদি রাস্তা ছোট করে বানানো হয় তাহলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়বে এখানকার মানুষ। এখানে মুদি দোকান, ভাঙ্গারি সহ একটি মাছের আড়ৎ দেয়ায় এমনিতেই রাস্তায় চলাচল করতে সমস্যা পোড়াতে হচ্ছে সকলকে। তারা আরও বলেন, এলপি লাইনের অবৈধভাবে দখলদারদের যদি না সরানো হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। এ বিষয়ে স্থানীয়দের দাবি, প্রশাসন যেনো অবিলম্বে বিষয়টি তদন্ত পূর্বক অবৈধ দখলমুক্ত করে ড্রেনের কাজ সম্পন্ন করবে এমনটাই প্রত্যাশা করেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে কেসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ জানান, বিষয়টি কর্পোরেশনের স্টেট শাখায় অবহিত করা হয়েছে এ বিষয়ে কেসিসি যে সিদ্ধান্ত নেবে আগামীতে সেটি কার্যকর হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button