জাতীয় সংবাদ

শেখ হাসিনার রায়ে টিএসসিতে উল্লাস : মিষ্টি বিতরণ

প্রবাহ রিপোর্ট ঃ জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাজা হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উল্লাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেছেন। গতকাল সোমবার বিকাল পৌনে তিনটার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরপরই শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন। এদিন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচারের রায় টিএসসিতে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রায় ঘোষণার টিএসসি থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button