জাতীয় সংবাদ
‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান

প্রবাহ রিপোর্ট ঃ ‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শুক্রবার ঢাকা সেনা নিবাসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ পদক তুলে দেন বলে তথ্য অধিদপ্তর জানিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। গতকাল শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অনুষ্ঠানে সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ পরিয়ে দেওয়া হয়েছে।



