বিয়েতে দাওয়াত না পেয়ে হামলা : সংঘর্ষে আহত ১০

প্রবাহ রিপোর্ট ঃ ঝিনাইদহে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন। শনিবার ) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশি শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় গত শুক্রবার রাতে উত্তেজনা চলে। এরই জের ধরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা চালান। এতে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হ। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠনো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।



