জাতীয় সংবাদ

রাজধানীতে বহুতল ভবনে আগুন

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর সেগুন বাগিচায় একটি বহুতল ভবনে আগুন লাগলে পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে গতকাল শনিবার বিকেল ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা এ তথ্য জানান। তিনি জানান, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে সেগুনবাগিচায় একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৪টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ তলা ভবনের নয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button