জাতীয় সংবাদ

২ দিনে ৩ ভূমিকম্প

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুই দিনে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর গতকাল শনিবার সকালে ও সন্ধ্যায় আবারো ভূমিকম্প অনুভূত হয়। গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। শক্তিশালী ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। ঢাকার বহু জায়গায় মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হয়ে আসে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয় বলে এনডিটিভি জানিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। গতকাল শনিবার বিকেল ৬টার পর রাজধানীসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকায় সন্ধ্যায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button