জাতীয় সংবাদ

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

ঢাকা ও আশপাশে ২ দিনে ৩ ভূমিকম্প
উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা

প্রবাহ রিপোর্ট : ঢাকা ও আশপাশের জেলায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।
ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩ দশমিক ৭ মাত্রার কম্পনটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায়। ভূমিকম্পের শ্রেণি মৃদু।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি ৩ দশমিক ৭ মাত্রার। এর উৎপত্তিস্থল ঢাকা রিজিওনের বাড্ডা এলাকায়।
অন্যদিকে, মার্কিন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।
তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।
শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন।
রাজধানীতে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। সাড়ে ৭ ঘণ্টার মধ্যে আবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা এবং এর গভিরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।
এর আগে সকালে ঢাকার অদূরে নরসিংদীতে ফের একটি ভূকম্পনের উৎপত্তি হয়েছে। তবে এটি মৃদু মাত্রার। রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button