জাতীয় সংবাদ

৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ কাল

প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বসবে সংস্থাটি। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। সংলাপ আগামীকাল মঙ্গলবার। সকাল বিকেল দুই ভাগে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সুশীল সমাজ, নারী নেত্রী, বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button