জাতীয় সংবাদ

বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট হচ্ছে: ক্রীড়া সচিব

প্রবাহ রিপোর্ট ঃ দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সেও স্বাগতিকরা পিছিয়ে নেই। টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রুপালী-বৃষ্টিরা। তাতে নারী বিশ্বকাপ কাবাডিতে প্রথম পদকও জিতেছে বাংলাদেশ। নারী দল এই টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে ছিল, সেটির একটি প্রভাব ছিল তাদের পারফরম্যান্সে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম ক্রীড়াঙ্গনের যেকোনো ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে নিজেদের আরও মেলে ধরার জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গড়ার পরিকল্পনার কথা মনে করিয়ে দেন। চলমান নারী বিশ্বকাপ কাবাডিকে ঘিরে ক্রীড়া সচিব বলেছেন, এ ধরণের আসরের জন্য দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন হয়। আমাদের মেয়েরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে যেভাবে তৈরি হয়েছে, তার মধ্যে দিয়েই এরই মধ্যে ব্রোঞ্জ পদক পাওয়ার নিশ্চয়তা আমরা লাভ করেছি। আশা করছি সেমিফাইনালে আমরা যদি চাইনিজ তাইপেকে হারাতে পারি, তবে পরবর্তীতে আমাদের লক্ষ্য থাকবে স্বর্ণ পদক অর্জনের। এই টুর্নামেন্ট থেকে আমাদের যে শিক্ষা, সেটা হলো সব খেলাতেই আমাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন আছে। তাহলেই আমরা বিভিন্ন গেমসগুলোতে আরও ভাল করতে পারবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button