জাতীয় সংবাদ

আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়লো

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে। বুধবার জারি করা বিশেষ আদেশে রিটার্ন দাখিলের নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। গতকাল রোববার এই তথ্য নিশ্চিত করেছে এনবিআর। এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে যেসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত অন্যান্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব করদাতাকে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারাও ইচ্ছা করলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআর জানায়, করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমেও এবার অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। বিদেশে অবস্থানরত করদাতারাও পাসপোর্ট, এনআইডি ও ই-মেইল ঠিকানা সম্পর্কিত তথ্য বৎবঃঁৎহ@বঃধীহনৎ.মড়া.নফ -এ পাঠিয়ে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক সংগ্রহ করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে পারছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button