স্থানীয় সংবাদ

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ওব্যাট থিংক ট্যাংক খুলনার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ ওব্যাট থিংক ট্যাংক খুলনার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নানা কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতি অনুষ্ঠান। খালিশপুর ওব্যাট জুনিয়ার হাই স্কুলের অডিটরিয়ামে ঝাঁকঝমকপূনভাবে চলে নানা অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট হেলপার্সের প্রজেক্ট অফিসার হুমাউন কবির, প্রধান অতিথি ছিলেন খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম। অতিথি ছিলেন সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, টিআইবির এসিজি সদস্য খলিলুর রহমান, সাংবাদিক শান্ত ইসলাম, কেসিসির কনজারভেন্সী বিভাগের কর্মচারি নুরুজ্জামান সুমন। সংগঠনের সভাপতি তানভীর আহমেদ স্বপনের উপাস্থাপনায় বক্তৃতা করেন সংগঠনের সাঃ সম্পাদক হুমায়ারা নাজ হুমা শিমু, সৈয়দ ইকবাল হোসেন, রাব্বী আহমেদ, ইমরান প্রমূখ। সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা। সভায় সংগঠনের সেবামূলক কর্মকান্ডের ভিডিও দেখানো হয়। বক্তাদের মধ্যে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দিন ব্যাপী ঝমকালো অনুষ্ঠানে ছিল শৃজনশীল গঠনশীল বক্তৃতা। ছিল নিজেদের ব্যর্থতার সমালোচনা। ছিল আগামীতে শুধরিয়ে নিয়ে নতুন উদ্যোমে কাজ করার প্রত্যাশা। অত্র অঞ্চলে সেবামূলক কাজ করে এলাকাবাসীর নজরে এসেছে এ সংগঠনটি। তারা গন্ডি পেরিয়ে সুন্দরবনেও গিয়ে পরিচ্চন্নতা অভিযান চালিয়েছেন।
গণসংহতি আন্দোলন

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button