স্থানীয় সংবাদ

দেশের মানুষের পরিবর্তনের লড়াই জেরাদার কারুন

# মাথাল মার্কার প্রার্থী মুনীর চৌধুরী সোহেল #

খবর বিজ্ঞপ্তি ঃ দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচার- প্রচারণায় অংশগ্রহণ করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, খুলনা জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল। তিনি আজ বৃহস্পতিবার সকালবেলায় ডিসি অফিস, কোর্ট, আইনজীবী সমিতি, জেলখানা ঘাট, শঙ্খ মার্কেট, চশমা মার্কেট, আলো সুপার মার্কেট, ব্যাংকপাড়া, পিকচর প্যালেস মোড়, এবং বিকেলবেলায় শামসুর রহমান রোড, খানজাহান আলী রোড, মডার্ণ ফার্ণিচার মোড়, এলাকার সকল ডায়াগনস্টিক ও হাসপাতালে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ করেছেন। এসময় সংসদ সদস্য প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষার, কাইয়ুম শরীফ জনি, মোঃ কবীর হোসেন বাবু, সৈয়দ রাজিবুল রশীদ সুমন, সৈয়দ রাফসান জানি, ইশরাত উল্লাহ ইমন প্রমুখ। গণসংযোগকালে খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, দেশের মানুষের জীবনের পরিবর্তনের এখনই উপযুক্ত সময়। লুটেরা শাসকগোষ্ঠী এদেশের জনগণকে জিম্মি করে দুর্নীতি-লুটপাট করেছে। সম্পদের পাহাড় গড়েছে। তারা সরকারের সমালোচনা করলেই বিরুদ্ধ মতের মানুষদের হামলা-মামলা-জেল-জুলুম রাজি রেখেছিলো। জনগণের বাক স্বাধীনতা হরণ করেছে। মাথাল মার্কার প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের মধ্যে নতুন চিন্তার জাগরণ ঘটেছে। মানুষের মধ্যে দেশের রাজনৈতিক পরিবর্তনের তাগিদ তীব্রভাবে তৈরি হয়েছে। মানুষ প্রধান প্রধান রাজনৈতিক দলের বৃত্ত ভাঙতে চায়। তিনি রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মাথাল মার্কায় ভোট দেবার জন্য জনগণের প্রতি আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button