স্থানীয় সংবাদ

খুলনা ১ আসনে ইসলামী আন্দেলনের প্রার্থী মাওঃ আবু সাঈদকে বিজয়ের আহবান

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১(দাকোপ- বটিয়াঘাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদকে বিজয়ের আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা শাখা নেতৃবৃন্দ। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) বিকাল চার টায় চালনা বাজারস্ত দাকোপ উপজেলা কার্যালয়ে আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় মাওঃ আবু সাঈদকে বিজয়ের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন তিনি ইতিপূর্বে এই আসন থেকে দুইবার নির্বাচন করেছেন তিনি একজন বিজ্ঞ আলেম ইসলামী বক্তা দেশে তার সুপরিচিত আছে তার এই গ্রহণ যোগ্যতাকে কাজে লাগিয়ে তাকে বিজয়ের লক্ষ্যে দাকোপ ও বটিয়াঘাটাবাসীকে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান। সভায় আরো উপস্থিত ছিলেন ববটিয়াঘাটার উপজেলা শাখার সভাপতি মোঃ কারিমুল ইসলাম, দাকোপ দক্ষিণ শাখার সহ সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের সানা বটিয়াঘাটা উপজেলা শাখা সেক্রেটারী মোহাম্মদ ইসমাইল হোসেন দাকোপ উত্তরের সেক্রেটারি মোঃ শাকিল আহমাদ রাসেল, চালনা পৌরসভা সভাপতি আলহাজ্ব আবু দাউদ, আব্দুল্লাহ আল নোমান, হাফেজ ওসমান করিম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মামুন ফকির, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মতিয়ার রহমান গাজী, মাওলানা আল মামুন গাজী, কারী মোঃ শাহ আলম মোল্লা, লোকমান ফকির প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button