খুলনা বিএসটিআই’র বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

# ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমান #
স্টাফ রিপোর্টার : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে বাগেরহাট জেলার ফকিরহাটের ফলতিতা এলাকায় মেসার্স রিফুয়েলিং এন্ড এলপিজি অটোগ্যাস স্টেশন কে বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত ট্যাংকলরি ১টি ব্যবহারের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও মেসার্স শিউলি ফিলিং এলপিজি অটোগ্যাস স্টেশনকে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফকিরহাটের পিল জংগ এলাকার মেসার্স কামাল ফিলিং স্টেশন কে বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ৩টি ব্যবহারের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়, রূপসা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস পয়েন্ট, খাজুরা, ফকিরহাট, বাগেরহাট – কে অকটেন এবং পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৭০ মিলিলিটার এবং ৩২০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে
‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটসমূহ থেকে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয় ও ফকিরহাটের নওয়াপাড়া এলাকার
তৃপ্তি ফিলিং স্টেশন কে অকটেন, ডিজেল -১ এবং ডিজেল -২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৯৭ মিলিলিটার, ৪১০ মিলিলিটার এবং ৩৬০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০,০০০/- জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটসমূহ থেকে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়।
মোবাইল কোর্টে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী’র নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে হাফিজুর রহমান পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।



