খুলনার দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ২দিন ব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : খুলনার দৃষ্টিহীন প্রতিবন্ধীদের (ব্লাইন্ড) ২দিন ব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের উদ্ভোধন। শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে দৌলতপুর বিএল কলেজ মাঠে এ প্রশিক্ষণ শুরু হয়। খুলনা দৃষ্টিহীন প্রতিবন্ধী (ব্লাইন্ড) ক্রিকেট ক্লাব প্রশিক্ষনের আয়োজনে করে। সার্বিক সহযোগতিা করেন এআরএ ফুড ইন্ডাস্ট্রিজ (আব্দুর রাজ্জাক আকন্দ) ও ঊল্লাস এমিউজমেন্ট পার্ক কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ন্যাশন্যাল টীমের কোর্চ মোঃ শফিকুল ইসলাম বাবু ২৯ জন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেন। ২দিন ব্যাপি ক্রিকেট খেলার উদ্ভোধন করেন এআরএ ফুড ইন্ডাস্ট্রিজ (আব্দুর রাজ্জাক আকন্দ)এর সিইও এবং ঊল্লাস এমিউজমেন্ট পার্ক’র ব্যবস্থাপনা পরিচালক মেজর (অবঃ) ইমতিয়াজ আহম্দে। ক্রিকেট প্রশিক্ষনে উপস্থিত ছিলেন খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন । ক্রিকেট খেলার উদ্ভোধক মেজর (অবঃ) ইমতিয়াজ আহম্দে বলেন, ২০২৬ সালে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। সেই বিশ্বকাপ খেলাতে খুলনা থেকে নতুন খেলোয়াড় তৈরি করে সেই বিশ্বকাপে তারা খেলতে পারে এবং বিভিন্ন সাফল্য বয়ে আনতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। সমাজে এ ধরনের কাজে সকলে সহযোগিতা করলে দৃষ্টিহীন প্রতিবন্ধী(ব্লাইন্ড) ক্রিকেট খেলা আরো সাফল্য বয়ে সক্ষম হবে। খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন,দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষেরা যেন কারো বোঝা না হয়। তারা যেন প্রশিক্ষণ (ট্রেনিং) এর মাধ্যমে প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়ে দেশের সম্মান বয়ে আনতে পারে। গত ২ বছর আগে খুলনা দৃষ্টিহীন প্রতিবন্ধী (ব্লাইন্ড) ক্রিকেট ক্লাবের কাজ পরিপূর্ণভাবে শুরু করা হয়। শুরু থেকেই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হয়েছে খুলনা অঞ্চলে যে সকল খেলোয়াড় আছে, তারা যেন বাংলাদেশ দৃষ্টিহীন প্রতিবন্ধী (ব্লাইন্ড) ক্রিকেট দলের হয়ে খেলতে পারে ও দেশের সুনাম বয়ে আনতে পারে।



