স্থানীয় সংবাদ

খুলনায় দৃষ্টি প্রতিবন্ধীদের ২ দিন ব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ সমাপনী

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ২ দিন ব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে দৌলতপুর বিএল কলেজ মাঠে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব দৃষ্টিহীন প্রতিবন্ধীদের প্রশিক্ষনের আয়োজনে করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসোসিয়েশনের সাবেক সভাপতি আলী আজগর লবী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিধি হিসাবে যুক্ত হন। প্রধান অতিথি ভিডিও কলে মাঠে যুক্ত হয়ে অভিভূত হয়ে যান সুন্দর আয়োজন দেখে।তিনি বলেন, খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব দৃষ্টিহীন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন নির্দ্বিধায় এটি একটি ভালো কাজ। এই কাজে আসলে সমাজের সবাই এগিয়ে আসেনা। যারা করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহ্বান জানান। তিনি সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ আকন্দ পম্পি। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মঈন ইকবাল বলেন, খুলনা একটি ব্লাইন্ড ক্রিকেট খেলোয়ারদের জন্য সম্ভাবনাময় অঞ্চল। এখানে দৃষ্টিহীন প্রতিবন্ধী (ব্লাইন্ড) ছেলেদের খেলার মান খুব ভালো। খুলনাতে খেলার জন্য এত সুন্দর সুযোগ সুবিধা আমি বাংলাদেশের আর কোথাও পাইনি। এ অঞ্চলের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিবন্ধীদের নিয়ে আসলে সবাই কাজ করে না তাই আমি ধন্যবাদ জানাই খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক কে। তারা যেভাবে এই দৃষ্টিহীন প্রতিবন্ধী ছেলেদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন আগামী বিশ্বকাপ খেলায় খুলনা থেকে বেশ কিছু জাতীয় পর্যায়ে খেলোয়াড় বের করে আনা সম্ভব। খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ফরহাদ আহম্মেদ আকন্দ বলেন, পিছিয়ে পড়া দৃষ্টিহীন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। তারা যেন সমাজে অবহেলার শিকার না হন। তাদেরকে ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে ব্লাইন্ড ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দিলে দেশের সম্মান বয়ে আনবে। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ন্যাশন্যাল টীমের কোর্চ মোঃ শফিকুল ইসলাম বাবু ২৯ জন দৃষ্টি প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেন। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (প্রশাসন) মোঃ তাইজ উদ্দীন ও খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ক্রিকেট প্রশিক্ষনে,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা সাধারন সম্পাদক এস এ রহমান বাবুল উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button