স্থানীয় সংবাদ

দৌলতপুরে বিজেএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে শ্রমিক সংগঠনের ফুল দিয়ে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুট এসোসিয়েশনের(বিজেএ)’র নবনির্বাচিত চেয়ারম্যান সহ কার্যনির্বাহী কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দেকে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন(১১৫৫)’র সকল নেতৃবৃন্দ কর্তৃক ফুল দিয়ে শুভেচ্ছা ও পরিচিতি সভা রবিবার সন্ধ্যা ৭টায় বিজেএ’র দৌলতপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিজেএ’র নবনির্বাচিত কমিটির সাথে শ্রমিক সংগঠন সিবিএ ১১৫৫ এর পরিচিতি এবং সিবিএ কর্তৃক শুভেচ্ছা জানানো হয়। মৃতপ্রায় পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে মালিকপক্ষ বিজিএ এবং সিবিএ ১১৫৫ যেকোনো কর্মসূচি এবং সিদ্ধান্ত গ্রহণের দৃঢঐক্য মত্য পোষন করেন। দ্বিপক্ষীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিজেএ’র নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠন সিবিএ ১১৫৫ নেতৃবৃন্দ পাট নিয়ে ষড়যন্ত্র রুখতে প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রাম করবেন। রুটি রোজির বিষয়ে কোন আপোস নেই। এদেশের পাট বাঁচলে কৃষক ও শ্রমিক সবাই দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। সোনালী আঁশ পাটকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সকলে মিলে ঐক্যমত পোষণ করেন। সরকার যে সময়ে কাঁচাপাট রপ্তানির উপরে নিষেধাজ্ঞা ও শর্তাআরোপ করেছেন সে সময় এদেশে রপ্তানি কারকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্যবসায়ীরা ব্যাংকের ঋণের বোঝা ঘাড়ে নিয়ে অবশেষে মৃত্যুবরণ করেছেন। শ্রমিকরা তাদের পরিবার নিয়ে অর্ধাহারে দিন পার করছে। কাঁচা পাট রপ্তানি এর উপর শর্তসাপেক্ষে মন্ত্রণালয় কর্তৃক নিষেধাজ্ঞা তুলে নিতে ঐক্যমৈত পোষণ ও পাটের সুদিন ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। সিবিএ-১১৫৫ এর নেতৃবৃন্দ ও বিজেএ’র নব নির্বাচিত কমিটির মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিবিএ নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁরা কাঁচাপাট রপ্তানি খাতেক রক্ষার্থে ব্যবসায়ীদের যেকোন কর্মসূচীতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস ব্যক্ত করেন। মতবিনিময় এবং শুভেচ্ছা অনুষ্ঠানে এর নেতৃবৃন্দ ও সিবিএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন(বিজেএ) চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির,সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম পিয়াস,শেখ ইমাম হোসেন মোঃ টিপু সুলতান,শামীম আহমেদ,মোঃ খাইরুজ্জামান,মোঃ কুতুব উদ্দিন,বদরুল আলম মার্কিন,এইচ এম প্রিন্স মাহমুদ,আলমগীর খান,রঞ্জন কুমার দাস,সাইফুল ইসলাম মানু,ইঞ্জিনিয়ার মোঃ নূর ইসলাম বাচ্চু,বিজেএ’র সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য সহ ব্যবসায়ীবৃন্দ।দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কাস ইউনিয়নের(রেজি নং-১১৫৫) সভাপতি আব্দুল খালেক হাওলাদার,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু,সিনিঃ সহ-সভাপতি দেলোয়ার হোসেন,আক্কাস চাকলাদার,আফজাল জমাদ্দার,বাবুল শিকদার,শেখ সুজন হোসেন,মাসুদ খাঁ,সালামখাঁ,রিপন,কালু মাঝি,ফেরদাউস,আনসার,আলমগীর,ওহাব আলী সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button