শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রদান

# বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চল ভিত্তিক #
খবর বিজ্ঞপ্তি ঃ গত বছর ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সড়কে পুলিশ ও ট্রাফিকশূন্য হয়ে পড়েছিল। এসময় স্কাউট সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খুলনার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে। খুলনা ন্যাশনাল হাই স্কুল প্রাথমিকভাবে এই অবদানের জন্য আদর্শ মুক্ত স্কাউট গ্রুপ এর সহযোগীতায় স্বল্প পরিসরে পরিশ্রমী ৩০জন স্কাউটদের সংবর্ধনার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চল ভিত্তিক ২০২৪এর শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অত্যন্ত ভাব-গাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্যে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবপ্রসাদ পাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (যশোর ), জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার (যশোর) , বাংলাদেশ স্কাউটস্ খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার জনাব আবু হান্নান (এলটি), বাংলাদেশ স্কাউটস্ খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক জনাব আকতার উজ জামান (এলটি) সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে খুলনা মেট্রো থেকে ২০২৪এর নাসিফ হাসান ও সেখ ইমতিয়াজ শাকিলকে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।



