স্থানীয় সংবাদ
দুর্নীতি প্রতিরোধ সনাক খুলনার আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ আন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার উদ্যোগে মঙ্গলবার বিকেলে উমেশচন্দ্র পাবলিক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সনাকের সভাপতি অধ্যাপিকা রমা রহমান, অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সনাকের সহ-সভাপতি রীনা পারভীন, আশাফুর রহমান কাজল, ইয়েস সদস্য সৌরভ ঘোষ, শাহিন আলম, ইভা রহমান বিভা,ফারহানা আয়শা প্রমূখ। সভায় বক্তারা দুর্নীতিকে না বলার আহবান জানান।



