শিরোমণি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

# আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখার উদ্যোগে #
স্টাফ রিপোর্টার ঃ শিরোমনি বাজার আল-আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি. এজেন্ট আউটলেট শাখার উদ্যোগে শিরোমণি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সমাবেশ ৯ ডিসেম্বর সকালে ব্যাংক অভ্যন্তরে অনুষ্ঠিত হয়.। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মিজানুর রহমান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মুন্সি মাসুদুর রহমান। ম্যানেজার অপারেশন হারুন অর রশিদ এর পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল হক, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, কার্যকরী সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল শেখ, সহ-সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, দপ্তর সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ সাব্বির, কোষাধক্ষ মীর বাবুল আক্তার, কার্যকরী সদস্য জামাল মোল্লা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক ইফতেখায়রুল আলম বাপ্পি, মোহাম্মদ শামসুর রহমান, শেখ পারভেজ হোসেন, মোহাম্মদ গাউসুল , মোহাম্মদ আসাদ, শেখ হায়দার আলী, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



