স্থানীয় সংবাদ

রাষ্ট্রকে ভাল অবস্থানে নিতে হলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবেÑ মঞ্জু

# দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল এতিমখানায় দোয়া #

স্টাফ রিপোর্টার ঃ আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যেকোনও মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি, তবে সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারব উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশ যখন ১৯৭১ সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে দাঁড়াতে হয়েছে। আজ দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, মানুষকে ভালো অবস্থানে নিতে হলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশ নিয়ে নানারকম ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. গাজী মিজানুর রহমানসহ চিকিৎসক, নার্স ও স্টাফদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১১টায় হাজী আঃ মালেক ইসলামিয়া কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষিক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। দুপুর সাড়ে ১২টায় খুলনা কলেজিয়াট গালর্স স্কুল এন্ড ও কেসিসি উইমেনস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা আক্তারসহ সকল শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। ২৮নম্বর ওয়ার্ডে বাংলাদেশ মসজিদ মিশন কমপ্লেক্স দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে। বাদ মাগরিব ১৭নম্বর ওয়ার্ডে ফজলুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভা বিএনপি নেতা এস এম শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তফা কামাল। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়। এছাড়া প্রবীন বিএনপি নেতা মরহুম আব্দুর রশিদ সরদার এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সকল অনুষ্ঠানে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, দেশের আপামর জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি থেকে, মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে যে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলেন, তা এক চরম মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কজনক অধ্যায়। এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। ন্যায়সঙ্গত প্রতিবাদের বিজয় অনিবার্য। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, আসুন সবাই মিলে যেন সেই বিজয়কে সুসংহত করি। তিনি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে সবাইকে আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করেন তার জন্য দোয়া করতে বলেন।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আসলাম হোসেন, ওহেদুর রহমান দিপু, মোস্তফা কামাল, মেশকাত আলী, শরিফুল ইসলাম বাবু, মিজানুর রহমান ডিকেন, মোহাম্মাদ আলী, মনিরুল ইসলাম মাসুম, আলমগীর হোসেন আলম, রিয়াজুর রহমান, জিএম রফিকুল ইসলাম, মাসুদ খান বাদল, মিজানুজ্জামান তাজ, এম এ সালাম, নূরুল ইসলাম লিটন, মিজানুর রহমান, আব্দুল হাকিম, সুলতান মাহমুদ সুমন, ডা. ফারুক হোসেন, আকিরুন ইসলাম, এ আর রহমান, মেজবাউল আক্তার পিন্টু, আব্দুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, সেলিম বড় মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসেন, মোস্তফা জামান মিন্টু, ফিরোজ আহমেদ, মুশফিকুর রহমান অভি, হুমায়ুন কবির, সমীর কুমার সাহা, মামুনুর রহমান, রাজিবুল আলম বাপ্পি, মাসুদ রুমী, পারভেজ মোড়ল, এস এম সজল, শামীম রেজা, ইয়াকুব পাটোয়ারী, কবির ফরাজী, মাসুম হোসেন, আব্দুর রহিম, শফিউদ্দিন আহমেদ, আতিকুর রহমান লিটন, আজিজুল করিম, সালাউদ্দিন সান্নু, পারভেজ আহমেদ খান, মামুনুর রহমান রাসেল, জীবন মীর, তানভীর প্রিন্স, আশিকুর রহমান সেলিম, জুয়েল রহমান, মো. জাহিদ, সোহেল খন্দকার, কবির শিকদার, নাঈম ইসলাম, রাজিব খান রাজু, লুৎফুন নেছা বিনা, লাকি সুলতানা, লুৎফুন নাহার লাভলী, তামিম হাসান, মুন্নি বেগম, আব্দুর রহিম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button