জমে উঠেছে খুলনা আন্তঃজেলা রেন্ট এ কার শ্রমিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

# ভোট গ্রহন ১৩ ই ডিসেম্বর ২০২৫# নির্বাচনী কেন্দ্র খালিশপুর দুর্বার সংঘ ক্লাব# ৪৫১ টি ভোটের নির্বাচনে ২৭ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন#
এম রুহুল আমিন : জমে উঠেছে খুলনা আন্তজেলা রেন্ট এ কার শ্রমিক কল্যান সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। খুলনা আন্তজেলা রেন্ট এ কার শ্রমিক কল্যাণ সমিতি(রেজি নং-১৪৮৭) দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৩ ই ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে খুলনা আন্তজেলা রেন্ট এ কার কল্যাণ সমিতি সমাজকল্যাণ অধিদপ্তর থেকে রেজিস্টেশন প্রাপ্ত হয়ে আত্মপ্রকাশ করেন। খুলনা আন্ত জেলা রেন্ট এ-কার কল্যান সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও খুলনা পিএইচটিসি’র সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, আগামী ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। খালিশপুর দুর্বার সংঘ ক্লাবে নির্বাচনী কেন্দ্র হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু,সুন্দর নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিরাগত কেউ যদি ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন দিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। ভোটের মাঠে নির্বাচন কমিশনের আইন লক্ষ্য করে সবাই তাদের প্রচার-প্রচারণা জন্য দিকনির্দেশনা দেয়া রয়েছে।আইন শৃঙ্খলার কোন ব্যাবতয় ঘটলে সেখানে প্রশাসনের সদস্যগন তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। ৪৫১ জন ভোটার এর বিপরীতে ২৭ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৯ জন তাদের মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধক্ষ পদপ্রার্থী সোহরাব হোসেন টুটুল ও দপ্তর সম্পাদক মোঃ আলিমুল হক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে রয়েছেন ২ জন,সহ-সভাপতি পদে ৩জন,সহ-সাধারণ সম্পাদক পদে ৩জন,সাধারণ সম্পাদক পদে ২জন,সাংগঠনিক সম্পাদক পদে ৪জন, সহসাংগঠনিক সম্পাদক পদে ২জন,প্রচার সম্পাদক পদে ২জন, সমাজকল্যান সম্পাদক পদে ২জন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২জন ও নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ টি পদের জন্য ছয়টি ব্যালট পেপার রয়েছে। ভোটাররা ছয়টি ব্যালট এর মাধ্যমে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। ১৩ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে পোস্টার,প্যানা ও ফেস্টুনে ছেয়ে গেছে রেলিগেট, দৌলতপুর, নতুন রাস্তামোড়, গোয়ালখালী, চিত্রালী খালিশপুরসহ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা। প্রার্থীগন রাত দিন রেন্ট একার ব্যবসায়ী, ড্রাইভার সহভোটারদের কাছে তাদের ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন রেন্ট এ কার অফিস ও ড্রাইভার দের সাথে জনসংযোগ করছেন। তাদের বিভিন্ন দাবি আদায়ের প্রতিশ্রুতি তুলে ধরছেন। ঘোষণা করছেন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ইশতেহার। আগামী নির্বাচনে যে প্রার্থী জয়লাভ করবেন খুলনা আন্তজেলা রেন্ট-এ-কার শ্রমিক কল্যাণ সমিতির ভোটারদের জন্য ভালো কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরছেন। শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতাকারী জান্নাতুল কিবরিয়া রানা জানান, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বহিরাগত কিছু ব্যক্তি উসকানি দিয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। আশা করি সেটা সফল হবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে অনাকাক্ষিত কোন ঘটনা ঘটার সম্ভাবনা নাই বলে তিনি মনে করেন।আসন্ন খুলনা আন্তজিলা রেন্ট এ কার সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী (পদ্মফুল) তিনি বলেন আমি সর্বদা ড্রাইভার ও রেন্ট এ কার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। কিন্তু তখন আমি নেতা ছিলাম না। আগামীতে যদি আমার প্রিয় ভোটার ভাইয়েরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে তাদের দাবি আদায়ের সর্বদা সোচ্চার হয়ে কাজ করব। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইদুল ইসলাম সাঈদ(টুপি) বলেন, আমি ড্রাইভার ও রেন্ট একার ব্যবসায়ী ভাইদের ভোটে নির্বাচিত হলে আমি যে সাত দফা ঘোষণা করেছি। আন্তজেলা রেন্ট এ কার শ্রমিক কল্যাণ সমিতির কল্যাণে আমি সর্বদা সোচ্চার থাকবো। এই সংগঠনের সাধারণ ভোটাররা জানান আমাদের ড্রাইভার, শ্রমিক ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবি আদায়ে যিনি আমাদের পাশে থাকবেন তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করা হবে।



