স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক : তুহিন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা গণতান্ত্রিক শক্তির জন্য প্রেরণার উৎস। তাই আজ দেশের সব মানুষ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আসরবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ২৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অকুতোভয়, আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তিনি দেশের সব মানুষের প্রার্থনায় আছেন। তাঁর সুস্থতার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করছেন। কারণ, তিনি এ দেশের সব গণতান্ত্রিক শক্তির জন্য এক অনন্য শক্তি ও প্রেরণার উৎস। দেশের প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সব শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন। এটি একজন রাজনৈতিক অভিভাবকের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ছাড়া আর কিছুই নয়। তাঁতীদলের সোনাডাঙ্গা থানার সভাপতি ডাক্তার আব্দুল হালিম মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর তাঁতী দলের আহবায়ক ও কেন্দ্রীয় তাঁতীদলের সন্মানিত সদস্য মোঃ আবু সাইদ শেখ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজা, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুনু,মহানগর মহিলা দল নেত্রী নাসরিন হক শ্রাবণী, ২৬ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মোঃ মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ রাজু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আবজাল, ২৫ নং ওয়ার্ড তাঁতীদলের কানরুল ইসলাম ববি,মোঃ সাঈদুল ইসলাম, সোনাডাঙ্গা মহিলা দল নেত্রী এ্যাড. কামরুন নাহার হেনা, সোনাডাঙ্গা তাঁতীদল নেতা মোঃ গোলাম সরোয়ার, নুরুল ইসলাম, রাজ,১৭ নং ওয়ার্ড তাঁতীদলে সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, ১৮ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ কবির হোসেন, সহ তাঁতীদলের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button