স্থানীয় সংবাদ

কালিয়ায় সরকারি গাছ কাটার অভিযোগে প্রভাবশালী হারাধন ম-লের বিরুদ্ধে

কালিয়া (নড়াইল), প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হারাধন ম-লের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তদন্ত–শাস্তির দাবি উঠেছে। এলাকাবাসীর অভিযোগÍহারাধন ম-ল, পিতা মৃত যতীন ম-ল, দীর্ঘদিন ধরে দুর্র্ধষ প্রবণতার কারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছেন।
স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি তিনি তার ছেলে জয় ম-লকে সঙ্গে নিয়ে একটি সরকারি গাছ গোপনে স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরে ক্রেতা ব্যক্তি গাছের মাথা কেটে ফেলেন। ঘটনাটি প্রত্যক্ষ করে কয়েকজন সচেতন গ্রামবাসী দ্রুত কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে ইউএনও-র নির্দেশে এসি ল্যান্ড ঘটনাস্থলে এসে গাছ কাটার কাজ বন্ধ করে দেন।
সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে হারাধন ম-ল ও তার ছেলে জয় ম-ল তাদের ওপর চড়াও হন বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের আরও দাবিÍঘটনাটি ধামাচাপা দিতে হারাধন ম-ল ইতোমধ্যে এক ওয়ার্ড-স্তরের বিএনপি নেতাকে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করছেন, এমন কথাও এলাকায় আলোচনা হচ্ছে।
এলাকাবাসী বলছেন, যেভাবে গাছটি কাটা হয়েছে, তাতে গাছটি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। আর গাছটি মারা গেলে পাশের ব্রিজ, বিদ্যুতের খুঁটি এবং সম্প্রতি নির্মিত নতুন পিচঢালা সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হবে। ফলে জননিরাপত্তা ও সরকারি স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। স্থানীয়দের দাবিসরকারি সম্পদ নষ্ট, ভয়ভীতি প্রদর্শন ও সাংবাদিকদের ওপর আচরণসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হারাধন ম-ল ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা নিয়ে অফিসে কথা বলব

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button