স্থানীয় সংবাদ

সার্চ মানবাধিকার সোসাইটির উদ্দ্যোগে ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

খবর বিজ্ঞপ্তি : খুলনায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, খুলনা অঞ্চলের উদ্যোগে ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও খুলনা শহীদ হাদিস পার্কে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র‌্যালিটি উদ্বোধন করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শফিকুল আলম মনা, সভাপতি, খুলনা মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা শেখ আব্দুস সালাম, খুলনা বিভাগের সভাপতি এ এইচ এম শাহীন, বিভাগীয় সেক্রেটারি এস এম ইলিয়াস হোসেন, খুলনা জেলা সভাপতি এস কে মোমিন, জেলা সেক্রেটারি মাহামুদ খান বিটু, খুলনা বিভাগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল হক, সিনিয়র সহ-সভাপতি ও আইন উপদেষ্টা এ্যাডভোকেট আফরোজা রোজী, সিনিয়র সহ-সভাপতি ইফতেখায়রুল আরম বাপ্পি ও মোঃ হাদীউজজামান।এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এম জসীম ও মোঃ আতিকুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ লিমোন মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পিটার গাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ গাজী।অনুষ্ঠানে আরও অংশ নেন-খানজাহান আলী থানা সভাপতি মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, খুলনা মহানগর কমিটির সভাপতি মোঃ নাজমুল ইসলাম হৃদয়, রূপসা উপজেলা কমিটির সভাপতি মোঃ আলেক মিয়া, রূপসা উপজেলা যুব কমিটির সভাপতি মোঃ ফাহাদ উদ্দিন পারভেজ, সেক্রেটারি মোঃ তুহিবুল হাসানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।আইন উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন লিগ্যাল সাপোর্ট সেন্টার, খুলনার-এ্যাডভোকেট নাজনিন ইসলাম, এ্যাডভোকেট নাদিরা শাফি পপি, এ্যাডভোকেট সুফিয়া ইয়াসমিন শিউলী এবং অফিস সহকারী নুরুন্নাহার।৩০ নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ আলি হোসেন মিঠু, রাসেল, তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা মানবাধিকারের সার্বজনীন গুরুত্ব, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button