মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

# আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এড. মনা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, খুলনা অঞ্চলের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর হাদিস পার্কে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ সার্চ মানবাধিকার সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালিটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদিস পার্কে এসে শেষ হয়। র্যালি শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন। বক্তব্যে শফিকুল আলম মনা বলেন, “মানবাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি মানুষের জন্মগত অধিকার। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেশে এই মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে।” তিনি অভিযোগ করেন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ভিন্নমত দমন করা হয়েছে। তিনি আরও বলেন,খুন, গুম, গ্রেপ্তার ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের মানবাধিকার ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সত্য কথা বলা তখন অপরাধে পরিণত হয়েছিল। মানবাধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, “মানবাধিকারের লড়াই মানেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।এ সময় তিনি দল-মত নির্বিশেষে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলনের আহ্বান জানান। র্যালির উদ্বোধন করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষার বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে র্যালিতে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ সংগঠনের উপদেষ্টা শেখ আব্দুস সালাম, খুলনা বিভাগের সভাপতি এ এইচ এম শাহীন, বিভাগীয় সেক্রেটারি এস এম ইলিয়াস হোসেন, খুলনা জেলা সভাপতি এস কে মোমিন, জেলা সেক্রেটারি মাহামুদ খান বিটু, খুলনা বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল হক, সিনিয়র সহ-সভাপতি ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট আফরোজা রোজী, সিনিয়র সহ-সভাপতি ইফতেখায়রুল আরম বাপ্পি ও মো. হাদীউজজামান, সহ-সভাপতি হাসিব হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এম জসীম ও মো. আতিকুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. লিমোন মাল্ল্যা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পিটার গাইন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ গাজীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। আইন উপদেষ্টা পরিষদ থেকে লিগ্যাল সাপোর্ট সেন্টার, খুলনার অ্যাডভোকেট নাজনিন ইসলাম, অ্যাডভোকেট নাদিরা শাফি পপি, অ্যাডভোকেট সুফিয়া ইয়াসমিন শিউলী এবং অফিস সহকারী নুরুন্নাহার উপস্থিত ছিলেন। এছাড়া ৩০ নং ওয়ার্ড কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক মো. আলি হোসেন মিঠু, রাসেল,তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।



