খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী : তুহিন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের সব মানুষের কামনা। বুধবার (১০ ডিসেম্বর) আসরবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও দায়িত্বশীলতার সাথে মাঠে থাকতে হবে। আমরা বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য যেমন দোয়া করছি, তেমনি আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেও ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকার প্রধান শেখ হাসিনাই দায়ী। তার ব্যক্তিগত রোষানল ও প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধসহ ব্যাপক নির্যাতন করা হয়েছিলো। দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাঈদ হাসান লাভলু, নজরুল ইসলাম, কামরুজ্জামান, একরামুল কবির মিল্টন, মাহমুদ, মিজানুর রশিদ, মহানগর যুবদল নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমিন হোসেন মিঠু, জসীমউদ্দীন ডেবিড, মেহেদী হাসান বাবু। মাসুদ হাসান বাবু, আলামিন শেখ, মো. নাজিম খান, মাসুম, শহিদুল বেপারী, মনিরুল ইসলাম হীরা, সিরাজুল ইসলাম হীরা, মোঃ সজল শিকদার, তানজিল ইসলাম, শুভ, ইসা সরদার প্রমূখ।



