স্থানীয় সংবাদ

খুলনায় শুরু দুইদিনব্যাপী ‘প্লান্ট ফেস্টিভ্যাল ২০২৫’

স্টাফ রিপোর্টার ঃ
খুলনার ঐতিহাসিক হাদিস পার্কে ছাদবাগানের মালিক ও বাগানপ্রেমীদের অংশগ্রহণে দুইদিনব্যাপী ‘প্লান্ট ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) পৌষের পড়ন্ত বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। ‘সবুজে হাসিÑসবুজে বাঁচি’ শ্লোগানে আয়োজিত এই প্লান্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন খুলনার বিভিন্ন প্রান্তের বাগানপ্রেমী মানুষ। বিশেষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছে ফেসবুকভিত্তিক জনপ্রিয় গ্রুপগুলোÑডেজার্ট ফোর্ট, খুলনা প্লান্ট লাভার, প্লান্ট সেল ও জনক কৃষি।
মেলায় উপস্থিত ছিলেন ‘সবুজে হাসিÑসবুজে বাঁচি’ সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের আহ্বায়ক ডা. আমিরুল খসরু, যুগ্ম আহ্বায়ক ডা. আফরোজা খানম, যুগ্ম আহ্বায়ক শামীমা সিদ্দিকী লাকি, এস কে নুরুল দোলন ইকরাম, সাব্বির আহমেদ মুন্না, আসমা বেগম, সদস্য সচিব রানা আকনসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ছাদবাগান ও সবুজায়নের প্রতি মানুষকে আরও উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বাড়াতেই এই আয়োজন। মেলায় বিভিন্ন প্রজাতির গাছ, বাগান পরিচর্যা বিষয়ক পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকছে। মেলা আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকাল পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button