স্থানীয় সংবাদ

মানিক মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি : তফাজ্জল হোসেন মানিক মিয়া পাঠাগার ও সমাজকল্যাণ ফাউন্ডেশন, খুলনার উদ্যোগে মানবকল্যাণ কর্মসূচির আওতায় খুলনা অঞ্চলে চলমান শীত দুর্যোগে শীতার্ত অসহায় ছিন্নমূল দু:স্থদের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে খুলনা রেলওয়ে হাসপাতাল রোডে মানিক মিয়া শপিং কমপ্লেক্স চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক মো: এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মঞ্জু এবং দৈনিক সময়ের খবরের সম্পাদক মো: তরিকুল ইসলাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফ আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কাজী আব্দুল হাই, দীনেশ চন্দ্র হালদার, ইমরান হোসেন পিটু, আবুল কালাম সিকদার, খান জাহিদ হোসেন, ডালিম চোকদার, মোঃ হাসানুজ্জামান হাসান প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় ছিন্নমূল, অসহায়, দুঃস্থ সাধারণ মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পবিত্র ইসলাম ধর্ম সহ অন্যান্য সকল ধর্মে অসহায় মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা রয়েছে। ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করলেই সমাজ থেকে অনেক সমস্যা ও অসংগতি স্থায়ীভাবে দূরীভূত করা সম্ভব। অনুষ্ঠান থেকে দুই শতাধিক নতুন কম্বল দু:স্থ নারী -পুরুষের মাঝে বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button