মনোনয়ন পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির ইকবালের
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোর-৫ (মনিরামপুর) আসনে পূব ঘোষিত বিএনপির মনোনীত এ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে পুনর্বহালের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা রবিবার সকাল ১১টায় মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন খান মুক্তিযোদ্ধাদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বিএনপি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে যশোর-৫ (মনিরামপুর) আসনে দলের পক্ষ থেকে গত ৪ ডিসেম্বর মনোনীত করে নাম ঘোষণা করেন। সেই থেকে তিনি পুরোদমে প্রচারনাসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন। কিন্তু ২৪ ডিসেম্বর এ আসনটি বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসিচব রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষনা করেছেন। আমরা এ মনোনয়ন মানিনা। আমরা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ছাড়া অন্য কাউকে সমর্থন করবো না। এ আসনে বিজয়ী হতে হলে বিএনপির পূর্বঘোষিত প্রার্থী শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখতে হবে। যদি বহাল না করা হয় তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলাউদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল। উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ইসহাস আলী, আহাদ আলী, আকরাম হোসেন প্রমুখ।



